০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণে অনিশ্চয়তা, বিভক্ত দলগুলো

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৮ Time View

চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল চারটায় স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঐকমত্য কমিশন এই সনদকে ‘নতুন রাজনৈতিক সমঝোতার দলিল’ হিসেবে আখ্যা দিয়েছে। অধ্যাপক ইউনূস একে অভিহিত করেছেন, ‘জাতির জন্য এক বৃহৎ সনদ’ হিসেবে।

এতদিন ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩৩টি রাজনৈতিক দল ও জোটকে স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছে কমিশন।

তবে সনদ বাস্তবায়ন ও প্রক্রিয়া নিয়ে মতভিন্নতার কারণে আজকের অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব দল অংশ নেবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, সব দল অংশ নেবে এবং সনদে সই করবে। কেউ আজ না করলেও পরবর্তীতে স্বাক্ষরের সুযোগ থাকবে। ”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণে অনিশ্চয়তা, বিভক্ত দলগুলো

Update Time : ০৮:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫