০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আলিয়ার ফাজিল (বিএ) ২১–২২ সেশনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৫৬ Time View

ক্যাম্পাস প্রতিনিধি, সরকারি মাদ্রাসা–ই–আলিয়া, ঢাকা

ফাজিল ২১–২২ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত বিদায় অনুষ্ঠান গতকাল মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসাবে ছিলেন প্রফেসর মোঃ ওবায়দুল হক প্রিন্সিপাল, সরাসরি মাদ্রাসা- ই-আলিয়া ঢাকা। শিক্ষার্থীদের উপস্থাপনা, অংশগ্রহণ ও সুন্দর ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন ২১-২২ সেশনের শিক্ষার্থী, নুর মোহাম্মাদ যিনি পুরো অনুষ্ঠানটি অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ, আকর্ষণীয় ও আবেগঘন পরিবেশে সম্পন্ন করেন। তাঁর উপস্থাপনায় অনুষ্ঠানটি সুশোভিত ও প্রাণবন্ত হয়ে ওঠে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষার্থী ইজাজ আহমেদ। এরপর পরিবেশিত হয় হৃদয়স্পর্শী ইসলামী সংগীত, যা উপস্থিত শিক্ষার্থীদের মনকে ছুঁয়ে যায়। ইসলামী সংগীত পরিবেশন করেন নাইম ইসলাম কাওছার সহ আরো অনেকে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো সাইফুর ইসলাম সাকিব, মোঃ আব্দুর রাজ্জাক, । তারা মাদ্রাসায় কাটানো স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে হৃদয়ছোঁয়া বক্তব্য প্রদান করেন।

বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, চাবির রিং, গেঞ্জি এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানকে আরও আনন্দমুখর করে তোলে।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, নিরাপদ পথচলা এবং আল্লাহর রহমত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষকদের অনুপস্থিতির মাঝেও শিক্ষার্থীদের সংগঠিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রশংসনীয়ভাবে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ঢাকা আলিয়ার ফাজিল (বিএ) ২১–২২ সেশনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Update Time : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫