০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় শিক্ষক বহিষ্কার ইস্যুতে আলিম ২য় বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় দাবিদাওয়াভিত্তিক শিক্ষার্থী আন্দোলনের সময় শিক্ষক–ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে তিন শিক্ষককে বহিষ্কার করা হয়। অভিযোগ ওঠার পর গভর্নিং বডি তদন্ত শুরু করলেও শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্দোলনে কয়েকজন সিনিয়র শিক্ষক আহত হওয়ার ঘটনাও শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।

এরই ধারাবাহিকতায় আলিম বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সোমবার রাত ১০টায় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে তারা বলেন—তাদের তিন সম্মানিত শিক্ষককে “ঠুনকো ও ভিত্তিহীন অভিযোগে” বহিষ্কার করা হয়েছে, যা তারা ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন। বহিষ্কৃত তিন শিক্ষক—আতিক স্যার, সৈয়দ মাজহার স্যার ও সিবগাতুল্লাহ স্যার—বিজ্ঞান বিভাগের ‘মেরুদণ্ড’ বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

বিবৃতিতে শিক্ষার্থীরা দাবি করেন, সংঘর্ষের সময় সিনিয়র শিক্ষকেরাও আহত হয়েছেন এবং রক্তক্ষরণের ঘটনা তাদের গভীরভাবে ব্যথিত করেছে। তারা জানান, আগামীকাল সকাল সাড়ে সাতটায় গভর্নিং বডির নির্ধারিত মিটিং রয়েছে। এই মিটিংয়ে “শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে” তারা ক্যাম্পাসে উপস্থিত হয়ে অবস্থান নেবেন।

শিক্ষার্থীরা আরও বলেন, প্রয়োজনে তারা পরীক্ষা পিছিয়ে দিতেও প্রস্তুত, তবে শিক্ষকদের সম্মান রক্ষার প্রশ্নে তারা পিছু হটবেন না। বিজ্ঞান বিভাগের ছাত্ররা বর্তমানে ‘ঐক্যবদ্ধ’ এবং শান্তিপূর্ণভাবে দাবির পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

বিবৃতিটি আলিম ২য় বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাক্ষর করেন তৌফিক ই এলাহী, মো. হাবিব উল্লাহ, মোহাম্মদ সাব্বির, আল আমিন ও মোঃ সাজিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় শিক্ষক বহিষ্কার ইস্যুতে আলিম ২য় বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ

Update Time : ১০:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫