০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে লংকারচর সকাল বাজারে কর্মসূচিটি পালিত হয়। মাদকের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

‘মাদককে না বলি, সুন্দর-সমৃদ্ধ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লংকারচর সচেতন মহলের উদ্যোগে সকাল বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে মাদকের নেতিবাচক প্রভাব তুলে ধরেন উপস্থিত বক্তারা। মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক বক্তব্য দেন- মো. মতিউর রহমান, আ. গফুর মন্ডল, মো. সিরাজুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. সাইদুর রহমান, মো. শফিকুল ইসলাম, শাহ সফি বাতাস, মো. এনামুল হক, মো. লিখন মিয়া, আ. করিম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, অত্র এলাকায় মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাতের নাগালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকার মাদকসহ নেশা জাতীয় দ্রব্য। মাদক বিক্রেতা ও সেবনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বলেন, মাদকে আসক্ত হয়ে এলাকার যুব সমাজের বড় একটি অংশ আজ বিপথগামী। মাদকসেবীদের পরিবার ও সমাজ তাদের যন্ত্রণায় অতিষ্ট। শুধু মানববন্ধন করে মাদক নির্মূল করা যাবে না। পরিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সন্তানরা রাতে কোথায় যায়, কাদের সাথে সঙ্গ দেয় সে খবর রাখতে হবে অভিভাবকদের।

আলোচনা সভা শেষে সকাল বাজার থেকে মিলন মোড় পর্যন্ত র‍্যালী করে এলাকাবাসী। এরপর উপস্থিতিদের মতামতের ভিত্তিতে মো. মতিউর রহমানকে সভাপতি ও মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

দেওয়ানগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬