০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি রোধে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালুর ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

সারাদেশে ছড়িয়ে থাকা চাঁদাবাজি ও দুর্নীতি রোধে বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি ঢাকার ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) ও জাতীয় হটলাইন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে নথি বা প্রমাণের ভিত্তিতে অভিযোগ জানাতে পারবে। তিনি আশ্বাস দিয়েছেন যে, যারা তথ্য দেবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তিনি বলেন, “আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের মুখের ওপর দেখাবো—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।” পাটওয়ারীর পরিকল্পনা অনুযায়ী, পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর অপরাধীদের রাজনৈতিকভাবে বয়কট করা হবে।

প্রার্থী আরও জানিয়েছেন, অতি শীঘ্রই এই ওয়েবসাইট এবং হটলাইন জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। তার লক্ষ্য সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা। বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর চলমান চাঁদাবাজির উৎপাত বন্ধে এই প্রযুক্তিগত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করা হলেও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী মনে করেন, কেবল মৌখিক প্রতিবাদে চাঁদাবাজি বন্ধ হবে না, বরং প্রমাণভিত্তিক ব্যবস্থা নিলে অপরাধীরা কোণঠাসা হবে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এই উদ্যোগকে সামনে তুলে ধরে তিনি জানিয়েছেন, জয়ী হন বা না হন, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সেবা সচল রাখার অঙ্গীকার রেখেছেন।

তিনি বিশ্বাস করেন, প্রযুক্তি ও জনসচেতনতার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ‘চাঁদাবাজ ডটকম’ কার্যকর ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

দুর্নীতি রোধে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালুর ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

Update Time : ০২:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬