০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল প্রতীকে মাঠে নামতে চান তাসনিম জারা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৩০ Time View

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ করে কমিশন।

ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

আপিল শুনানি শেষে সাংবাদিকদের ডা. তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনে শুনানি শেষে আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহ অন্যরকম একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি, দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় অনেকের সঙ্গে কথা বলেছি তখন তারা হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলেছেন দোয়া করছেন। আইনজীবী টিমসহ দেশ-বিদেশ থেকে যারা শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবার জনসমর্থনেই আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে লড়াই করতে পারব।তাসনিম জারা আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা এখন পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারব। সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দের মার্কা ফুটবল। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে, আসন্ন নির্বাচনে ঢাকা–৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি অংশগ্রহণ করছি।

উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ফুটবল প্রতীকে মাঠে নামতে চান তাসনিম জারা

Update Time : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬