০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মনোনয়ন বাতিল ইসলামী আন্দোলন নেতার

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৮৮ Time View

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক ৭ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল করেছেন দুই প্রার্থীর। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে নুরুল ইসলাম ও অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়। ১ মাসের বিদ্যুৎ বিল বকেয়ার কারণে নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সেলিমা হুদা জামিনদার হিসেবে ঋণখেলাপি ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম জানান, তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন; কিন্তু ব্যাংক চালান ছিল না। প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করবেন।

তিনি বলেন, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে হচ্ছে যে, আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল করার সুযোগ আছে এবং করছি, ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, নিশ্চয়ই রাব্বুল আলামিন যা ভালো তাই করবেন।স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদাকে তার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তার ফেসবুক পেজে আপিল করার বিষয়টি নিশ্চিত করে লেখেছেন- আমার প্রিয় দোহার ও নবাবগঞ্জবাসী শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার পরিবারের সব সদস্যবৃন্দ, বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম ও নতুন বছরের শুভেচ্ছা!

মনোনয়নে বৈধতা পাওয়া প্রার্থিদের মধ্যে আছেন, বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মো. আলী, জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মনোনয়ন বাতিল ইসলামী আন্দোলন নেতার

Update Time : ০১:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬