০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়ে রাবি ছাত্রলীগ নেতা আসাদুল্লা-হিল-গালিবের পোষ্ট

  • Reporter Name
  • Update Time : ০৯:১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫ Time View

বিশেষ প্রতিনিধি : 

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘুরাঘুরি করো না’– এভাবেই ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ওইদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে গালিব লেখেন, ‘দয়া করে আমার ক্যাম্পাসের টাকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইল। ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ।’

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, ‘তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে। তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা, তা না হলে যমুনার আগে ও পরে একটা কিছু হলেও হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে।’

গালিবের এই পোস্টে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু মন্তব্য করেছেন, ‘আল্লাহর কাছে দোয়া কর, যেন ওকে বাঁচিয়ে রাখে।’

এ ব্যাপারে সালাহউদ্দিন আম্মার বলেন, পোস্টটি আমি নিজে দেখিনি। একজন আমাকে জানিয়েছেন। আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ থেকে মাঝেমধ্যেই বলা হয়– ‘নেক্সট টার্গেট আমি’। এসব আমার কাছে খুব একটা কনসার্নের বিষয় না।

তিনি বলেন, আল্লাহর দেওয়া জান আল্লাহই নিয়ে যাবেন। এজন্য আমি ঘর থেকে বের হব না বা প্রটোকল বাড়াব– এমন না। আমি এসব হুমকিতে ন্যূনতম ভীত-সন্ত্রস্ত নই। আমার কাজ আমি করে যেতে চাই। এ ধরনের মানসিক চাপ রাজনীতিতে সব সময়ই থাকে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়ে রাবি ছাত্রলীগ নেতা আসাদুল্লা-হিল-গালিবের পোষ্ট

Update Time : ০৯:১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫