
আল আমিন
গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম, ফাজিল ও কামিল শ্রেণির ক্লাস আগামী ৩০ নভেম্বর থেকে আবার শুরু হচ্ছে। আজ ২৮ নভেম্বর মাদ্রাসার পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়— ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশে ২৭ নভেম্বর শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই রবিবার থেকে সব ক্লাস স্বাভাবিক নিয়মে চলবে।
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষক–কর্মকর্তাদের পাঠদানের প্রস্তুতি নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৮ নভেম্বর শিক্ষার্থীদের ৪ দফা আন্দোলনের পর ছাত্র–শিক্ষক সংঘর্ষ, তিন শিক্ষক বহিষ্কার, এবং পরবর্তীতে শিক্ষকদের কর্মবিরতির কারণে ১৯ নভেম্বর থেকে ক্লাস বন্ধ ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ ও ছাত্রসংসদের অভিযোগের পর বিশ্ববিদ্যালয় ২৭ নভেম্বর সব শ্রেণির পাঠদান চালুর নির্দেশ দেয়।
Reporter Name 













