০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসেই অনলাইনে রিচার্জ হবে মেট্রোরেল কার্ড

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৪ Time View

২৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোরেলের স্থায়ী কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা চালু করতে যাচ্ছে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)। নতুন এই সেবার আওতায় ঘরে বসেই ক্রেডিট/ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন অনলাইন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে কার্ড রিচার্জ করা যাবে। শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে; পরবর্তীতে মোবাইল অ্যাপ থেকেও সুবিধা যুক্ত হবে।

ডিটিসিএ জানায়, অনলাইন রিচার্জ চালু হলে স্টেশনে ভিড় ও লাইনের চাপ কমবে, যাত্রীরা সময় বাঁচাতে পারবেন। অনলাইনে রিচার্জ সম্পন্ন হলে স্টেশনে প্রবেশের আগে এভিএম (অটোমেটেড ভেন্ডিং মেশিন)–এ কার্ড স্পর্শ করলেই ব্যালেন্স হালনাগাদ হবে।

এ সেবা এমআরটি পাস ও র‍্যাপিড পাস—দুই ধরনের কার্ডেই পাওয়া যাবে। উত্তরা–মতিঝিল রুটের ১৬টি স্টেশনে স্থাপন করা হচ্ছে মোট ৩২টি এভিএম মেশিন, যাতে যাত্রীরা সহজেই ব্যালেন্স আপডেট করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ঘরে বসেই অনলাইনে রিচার্জ হবে মেট্রোরেল কার্ড

Update Time : ০২:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫