
সানন্দবাড়ি প্রেসক্লাবে সাংবাদিক ও বিএনপি’র মতবিনিময়
মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
সানন্দবাড়ি প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সাথে চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সানন্দবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রশিদুল আলম শিকদারের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম মাস্টার। অন্যান্য জনের মধ্যে বক্তব্য দেন, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান মাস্টার , মো. আরজান আলী, মো. শফিকুল ইসলাম, মো. শহিদুর রহমান, মো. বাবুল আক্তার, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
মো. আবুল হাশেম মাস্টার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের মূল উদ্দেশ্য। সত্য তথ্য পরিবেশনে সকল বাঁধা বিপত্তিতে ইউনিয়ন বিএনপি সাংবাদিকদের পাশে থাকবে। এছাড়াও প্রেসক্লাবকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় মো. নজরুল ইসলাম (দৈনিক বাংলা), মো. রশিদুল আলম (আজকের জামালপুর), মো. হারুন অর রশীদ (দশানী২৪), মো. ফরিদুল ইসলাম (গণকন্ঠ), মো. রিয়াদ হাসান (দেশটিভি), আনোয়ার হোসেন রুবেল (রুদ্রবাংলা), মো. ফরহাদ রেজা (আলোকিত প্রতিদিন), মো. ফয়জুর রহমান (মানবজমিন), মো. জিয়াউর রহমান (প্রতিদিনের চিঠি) প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।
Reporter Name 














