০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীহারিকা বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০১:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৮৪ Time View

মোঃ মোস্তাইন বিল্লাহ, স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা কুমারের চরে অবস্থিত নীহারিকা বিদ্যাপীঠে উৎসবের আমেজে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

“আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় চত্বর রঙ্গিন হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সরোয়ার ই- আলম । তিনি শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মানবিকতার বিকাশে বিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উদ্বোধনের দায়িত্ব পালন করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ এবং নীহারিকা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত খুলে দেয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোঃ সাবের উদ্দিন দেওয়ানী, সভাপতি, ৮ নং ওয়ার্ড, ১ নং ডাংধরা ইউনিয়ন বিএনপি। তিনি বিদ্যালয়ের অগ্রগতি, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মহসিন উদ্দিন (মিলন), সহ-সভাপতি, ১ নং ডাংধরা বিএনপি এবং আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক (অবঃ), রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজ। আলহাজ্ব মোঃ মোজহারুল ইসলাম, মোঃ হারুন-অর-রশিদ প্রধান শিক্ষক, নীমাইমারী প্রাথমিক বিদ্যালয়।

নিহারীকা বিদ্যাপীঠের প্রধান খোকন রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সাকোয়াত হোসেন, আঃ রাজ্জাক এবং সাবেক ইউপি সদস্য আব্দুল হকসহ অনেকেই।নীহারিকা বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দিবসব্যাপী আয়োজনে দৌড়, লাফ, বেলুন ফাটানো, বিস্কুট খেলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর আবৃত্তি, উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন বর্ণাঢ্য আয়োজন অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

নীহারিকা বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Update Time : ০১:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫