
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলার ছোনগাছা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যু সংবাদে তারা হতবাক ও শোকাহত হয়ে পড়েন।

মরহুমা দেশনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছোনগাছা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় অনুষ্ঠিত জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন ছোনগাছা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ এস এম আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ আকন্দ, সহ-সভাপতি মাহাতাব বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল কাদের আকন্দ ও সাধারণ সম্পাদক ফজেল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, ছোনগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী আকবার, জয়েন্ট সেক্রেটারি ইমন এবং কাজল মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছোনগাছা ইউনিয়নের ছাত্রনেতা কবি মোহাম্মদ সাইদুল ইসলাম জীবন। তিনি ছোনগাছা ইউনিয়ন ছাত্রদলের গর্ব হিসেবে পরিচিত। সাহসী, সৎ ও নীতিবান এই ছাত্রনেতাকে নিয়ে স্থানীয় নেতাকর্মীরা গর্ববোধ করেন।
নেতৃবৃন্দ মরহুমা দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ অনুসরণ করে দলীয় আন্দোলন সংগ্রাম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 














