০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা আলিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ২২৪ Time View

নুর মোহাম্মাদ: দেশনেত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-তে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ (প্রিন্সিপাল) প্রফেসর মাওলানা ওবায়দুল হক। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং দেশের প্রতি তার গভীর দেশপ্রেমের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নির্ভীক ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা আলিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল

Update Time : ০৩:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬