০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সানন্দবাড়ীতে উপজেলা সহ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ গণমিছিল করে ছাত্র জনতা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৮৭ Time View

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে উপজেলা সহ ৬দফা দাবীতে ঐক্যবদ্ধ গণমিছিল করেন ছাত্র জনতা ও জনসাধারণ।

৩০ নভেম্বর রবিবার সকাল ১১টায় সবার আগে সানন্দবাড়ী ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়।
সকাল ১১টায় সানন্দবাড়ী কলেজ মাঠ হতে মিছিল টি বের হয়ে সানন্দবাড়ী বাজারের বিভিন্ন গলি ও মেইন রাস্তার মোড়ে মোড়ে প্রদক্ষিণ করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে সানন্দবাড়ী বাজারের মেইন রাস্তার কৃঞ্চচুড়া মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হৃদয়, অয়ন, আকাশ, সোহাগ, দিপু, মিম, শহিদুর রহমান, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন- অতিদ্রুত আমাদের ৬ দফা দাবী বাস্তবায়ন করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।
১। সানন্দবাড়ীতে উপজেলা ঘোষনা করতে হবে।
২। সানন্দবাড়ীতে নদী ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।
৩। দেওয়ানগঞ্জ হতে সানন্দবাড়ী হয়ে রৌমারী পর্যন্ত  রেললাইন স্থাপন করতে হবে।
৪। সানন্দবাড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন দিতে হবে।
৫। সানন্দবাড়ীতে হাসপাতাল দিতে হবে।
৬। সানন্দবাড়ী কলেজ ও বহুমুখী উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করতে হবে।
এই দাবীর সাথে একমত পোষণ করে পূর্ণ সমর্থন করেন সানন্দবাড়ীর জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ।

Tag :

One thought on “সানন্দবাড়ীতে উপজেলা সহ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ গণমিছিল করে ছাত্র জনতা

  1. আমাদের সবার দাবি সানন্দবাড়ী থানা দিতে হবে আমাদের সকলের চাওয়া একটাই,

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

সানন্দবাড়ীতে উপজেলা সহ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ গণমিছিল করে ছাত্র জনতা

Update Time : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫