০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো রাজধানী: ঝুঁকিপূর্ণ আবাসিক হলে আতঙ্কে ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৩৬ Time View

নুর মোহাম্মাদ 

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৮ নাগাদ দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানী ঢাকাতেও অনুভূত হয় তীব্র ভূমিকম্প। সেই মুহূর্তে কেউ পড়ার টেবিলে মনোযোগী, আবার কেউ এখনো সকালের নাস্তা শেষও করেনি—ঠিক এমন সময় পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের সঞ্চার। পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকা, যা দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ভূমিকম্পে কেঁপে ওঠে ভয়াবহভাবে।

প্রতিষ্ঠানটিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও সমান গুরুত্ব দেয়া হয় । কিন্তু আবাসিক সুবিধার অভাব দীর্ঘদিনের সমস্যা। বর্তমানে এখানে ২টি ছাত্রাবাস রয়েছে, যা শিক্ষার্থীদের তুলনায় একেবারেই অপ্রতুল। তাছাড়া যেসব আবাসিক ভবন দাঁড়িয়ে আছে, সেগুলোর বয়স অনেক বেশি এবং নানা ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে ভূমিকম্পের সময় শিক্ষার্থীদের আতঙ্ক আরও বৃদ্ধি পায়।

দীর্ঘদিন ধরে নতুন ও নিরাপদ আবাসিক ভবনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু এখনো সেই দাবি পূরণ না হওয়ায় আবাসিক সংকট নিরসন সম্ভব হয়নি। আজকের এই ভূমিকম্প আবারও স্মরণ করিয়ে দিল—ঝুঁকিপূর্ণ ভবনে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো রাজধানী: ঝুঁকিপূর্ণ আবাসিক হলে আতঙ্কে ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

Update Time : ১২:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫